হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচনে পরাজিত প্রার্থীর পুনরায় ভোটগ্রহণের আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তুলে পুনরায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ করার আবেদন জানিয়েছেন এক কাউন্সিলর প্রার্থী। গত বুধবার নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর এই আবেদন করেছেন ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। 

আবেদনে কাউন্সিলর দুলাল বন্দরের কদম রসূল কলেজ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করেছেন। আবেদনে বলা হয়, গত ১৬ জানুয়ারি নির্বাচনের দিন উল্লেখিত কেন্দ্রে বহু ভোটারদের ফিংগার প্রিন্ট না মেলায় ভোট প্রদান করতে পারেননি। তাঁরা আইডি কার্ড নিয়ে এলেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এতে মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

আবেদনে আরও বলা হয়, ‘আমাদের বিশ্বাস ওই কেন্দ্রে যদি ভোটদান করতে দেওয়া হতো এবং তা গণনা করা হতো, তাহলে আমি জয়লাভ করতাম। এমন অবস্থায় কদম রসূল কলেজে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানাচ্ছি। অন্যথায় দরখাস্তকারী ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।’ 

বিষয়টি নিশ্চিত করে দুলাল প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার বিষয়টি পরিষ্কার করে জানিয়েছি। বাকিটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে আমার বিশ্বাস মানুষ ভোট দিতে পারলে আমি জয়যুক্ত হতাম।’ 

উল্লেখ্য, ১৬ জানুয়ারি নির্বাচনে এই ওয়ার্ডে জয়লাভ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে পরাজিত করেন। তার ৩ দিনের মাথায় একটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করেছেন দুলাল। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল