হোম > সারা দেশ > ফরিদপুর

মধুখালীতে প্রতিমা ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ির মন্দিরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান ও পূজা উদ্‌যাপন পরিষদ শাখার আয়োজনে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় প্রমুখ। এ সময় বক্তারা দেব দেবীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়ের বাড়ি বাগাট দাসপাড়াতে নিজস্ব মন্দির রয়েছে। ওই মন্দিরে দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উদ্‌যাপন করা হয়। গত ৭ এপ্রিল দুর্বৃত্তরা কালি প্রতিমার মাথা, চার হাত, মহাদেবের প্রতিমার হাত, সরস্বতী প্রতিমার মাথা, হাত, হাঁসের বিনা ও লক্ষ্মী প্রতিমার হাত ভেঙে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘মন্দিরে ভাঙচুরের ঘটনায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’ 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল