হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে বন্দী মাদক মামলায় দণ্ডিত পাকিস্তানি নাগরিকের মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ বন্দী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিদেশি এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদি পাকিস্তানের নাগরিক। গতকাল শুক্রবার বিকেল ৫টায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পাকিস্তানে পাঠানোর জন্য সংরক্ষণ করতে আজ শনিবার ঢাকার মর্গে পাঠানো হচ্ছে। 

মারা যাওয়া কয়েদি হলেন পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬৫)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার আমিরুল ইসলাম। 

জেল সুপার জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে কয়েদি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে পড়ন। পরে তাঁকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ছিল। 

জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারাবিধি অনুয়ায়ী লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর লাশ পাকিস্তানি অ্যাম্বেসির মাধ্যমে পাকিস্তানে পাঠানো হবে। এ জন্য লাশ মরচুয়ারিতে সংরক্ষণ করতে হবে। কিন্তু গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মরচুয়ারি না থাকায় লাশ সংরক্ষণের জন্য আইনি প্রক্রিয়া শেষে আজ ঢাকায় পাঠানো হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল