হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে রেললাইনে আগুন, সড়কে মশাল মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন দেন ও মশাল মিছিল বের করেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সরকার গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে স্লোগান দেন।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বুধবার সন্ধ্যায় রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান।

অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে স্লোগান দেন।

মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাতে আবারও মিছিল বের করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল