হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই এলাকায় রাস্তার উভয় পাশের সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচের এই সড়ক অবরোধ করেন ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। 

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। দেওয়া হয়নি বকেয়া বেতনও। কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। 

এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কুড়িল ফ্লাইওভার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। 

বাড্ডা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাসানুজ্জামান মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা কুড়িল ফ্লাইওভারের নিচে রাস্তা অবরোধ করে। এতে সড়কে যানজট তৈরি হয়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।’ 

হাসানুজ্জামান আরও বলেন, ‘শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। আগামী রোববার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল