হোম > সারা দেশ > ঢাকা

যানজট নিরসনে উত্তরায় যৌথ বাহিনীর অভিযান, ২০টি দোকানপাট উচ্ছেদ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

মহাসড়কে যানজট নিরসনে রাজধানীর উত্তরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০টি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ছবি: সংগৃহীত

মহাসড়কে যানজট নিরসনে রাজধানীর উত্তরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০টি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের কারণে মহাসড়কের যানজট কিছুটা হলেও কমে যাবে বলে প্রত্যাশা পথচারীদের।

রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে এ অভিযান চালানো করা হয়। অভিযানকালে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা ও উত্তরা জোনের ট্রাফিক পুলিশ অংশগ্রহণ করে।

এ বিষয়ে উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আহনাফ আজমাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাফিক পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে সৃষ্ট যানজট রোধে আবদুল্লাহপুর এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’

এ সেনা কর্মকর্তা আরও বলেন, ‘অভিযানকালে মহাসড়কের ফুটপাতে থাকা ২০-২২টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসব দোকানের মধ্যে জুতা, কাপড়, আখের শরবত, তরমুজ, পপকর্ন, ঝালমুড়িসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে।’

ক্যাপ্টেন আজমাইন বলেন, ‘অভিযানে এসব দোকানিকে হুঁশিয়ারি করা হয়েছেন, ভবিষ্যতে তারা মহাসড়কে যানজট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল