হোম > সারা দেশ > ঢাকা

জেএমবির তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

আজ রোববার সকালে অ্যান্টি টেররিজম ইউনিটের গণমাধ্যম ও সচেতনতা শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মফিদুল ইসলাম (২৯), বুলবুল ইসলাম বাবলু (২৫) ও লাভলু ইসলাম (২৭)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর র‍্যাব-১৩ নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নীলফামারী জেলার সদর থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। পরে তাঁদের পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মামলার তদন্ত চলাকালেই এটিইউয়ের একটি দল গতকাল শনিবার নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক