হোম > সারা দেশ > ঢাকা

আদালতে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি। সে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিনে ছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান মেহেদী হাসান অমিকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি ছিনতাইয়ের মামলায় মেহেদী ১৪ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদীর গ্রামের বাড়ি সিলেটের কোতোয়ালী এলাকায়।

ঘটনার দিন আনসার আল ইসলামের অন্যান্য ১৩ সদস্যের সঙ্গে আদালতে হাজিরা দিয়ে বের হয়েছিলেন মেহেদী। পুলিশ পরবর্তীতে জঙ্গি ছিনতাইয়ের মামলায় তাকে আসামি করে। এই মামলায়ই তাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

গত রোববার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে (সিজেএম) মোহাম্মদপুরের একটি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার শুনানি ছিল। ওই মামলায় কারাগারে থাকা ১২ জন এবং জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে বেলা পৌনে ১২টার দিকে তাদের মধ্যে চার আসামিকে এক কনস্টেবল গারদে নেওয়ার সময় সিজেএম ফটকের সামনে আনসার আল ইসলামের সদস্যরা হামলা চালায়। দুই জঙ্গি মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে (৩৪) ছিনিয়ে নেয় তাঁরা। এই ঘটনায় পুরান ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছে সিটিটিসি। তবে এখনও দুই জঙ্গির কোন হদিস মেলাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল