হোম > সারা দেশ > নরসিংদী

ঈদের আগের রাতে মাধবদীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫ 

নরসিংদী ও ঢামেক প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আরও আটজন গুরুতর আহত হয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় মহাসড়কের মাধবদী এলাকায় পৌঁছালে নরসিংদী থেকে ঢাকাগামী প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

মো. কামরুজ্জামান আরও জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এদিকে, ঢাকা মেডিকেলে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাচ্চু মিয়া বলেন, ‘নরসিংদী থেকে গুরুতর আহত অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেলে আনা হলে ফালান নামে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো