হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’ 

নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা। 

নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়। 

নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। 

কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। 

এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো