হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী হত্যায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

গৃহবধূ ইফফাত শরিফী মিশুকে হত্যার অভিযুক্ত স্বামী নূর-এ-আলমের ফাঁসির দাবিতে নবাবগঞ্জ উপজেলার শোল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুরে নিহতের নিজ গ্রাম শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত মিশুর মা, বাবা, এলাকাবাসী, শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা হত্যাকারী নূর-এ-আলমের ফাঁসির দাবি জানান। মানববন্ধনে দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেয় তারা।

গত ১৩ জুন রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে রিফাত শরিফী মিশুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান তাঁর স্বামী নুরে আলম। নিহত মিশু ও নুর এ আলম দম্পতির তিন বছরের হুমাইরা নামের এক মেয়ে ও নিহান নামের দুই বছরের এক ছেলে রয়েছে।

অভিযুক্ত নূর এ আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বাসিন্দা মৃত মো. সুজত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে এলাকায় বসবাস করতেন।

নিহতের খালু ফিরোজ আলম অভিযোগ করে বলেন, ‘নূর এ আলমের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় মিশুর। এরপর আলমের সঙ্গে অন্য এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর পরকীয়া কারণেই স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় নূর-এ-আলম।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো