হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ওয়ারীতে ৫ তলা বাসার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ফাইল ছবি

রাজধানীর ওয়ারীতে বাসার পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে আনোয়ারা বেগম (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্রমোহন বসাক স্ট্রিটে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গৃহবধূর ছেলে মো. সেলিম বলেন, তাঁদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। ওয়ারীর ওই বাড়ির পাঁচতলায় ভাড়া থাকেন তারা। তার মা আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

সেলিম আরও বলেন, দুপুরে তিনি যোহরের নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। সেখানে মোবাইল ফোনে খবর পান, বাসার ছাদ থেকে তাঁর মা নিচে পড়ে গেছেন। দ্রুত তিনি বাসায় ফিরে মুমূর্ষু অবস্থায় মাকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য ওয়ারী থানায় অবগত করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল