হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

শরীয়তপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত রোহান শেখ। ছবি: সংগৃহীত

শরীয়তপুর শহরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রোহান শেখ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর-ঢাকা সড়কের ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান শেখ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা। তার বাবা এ টি এম জাহিদ শরীয়তপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি এবং মা নাছরিন সুলতানা জেলার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য বাসা থেকে বের হয় রোহান। মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রোহান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা আগারগাঁও মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোহান। আজ সকাল ১০টায় শরীয়তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল