হোম > সারা দেশ > নরসিংদী

মেঘনায় নৌকাডুবি: ভেসে উঠল ভাইয়ের মরদেহ, বোন নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছে তারই ১৪ বছর বয়সী বোন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মেঘনা বাজার খেয়াঘাটসংলগ্ন নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস (১৪) ও মো. আব্দুল্লাহ (১২) নামে দুই ভাই-বোন নিখোঁজ হয়। তাদের বাড়ি নওগাঁ জেলায়। তারা মাধবদী পৌর এলাকার টাঁটাপাড়া এলাকার ভাড়াটিয়া এমতাজ উদ্দিনের সন্তান।

এ বিষয়ে ভঙ্গারচর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চরদীঘলদী ইউনিয়নের টিটিরচর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মেঘনা বাজার খেয়াঘাট থেকে বাবা-মা ও ভাই-বোনসহ ছয়জন একটি ছোট নৌকায় ওঠেন। ঘাট থেকে কিছু দূর যেতেই বাতাস ও পানির ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। 

তিনি আরও বলেন, এ সময় নৌপুলিশ ও ঘাটে থাকা লোকজন মা-বাবাসহ চারজনকে উদ্ধার করলেও নিখোঁজ হয় জান্নাতুল ফেরদৌস ও তার ছোট ভাই আব্দুল্লাহ। নিখোঁজের ১৪ ঘণ্টা পর আব্দুল্লাহর মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে তার বড় বোন। 

এলাকাবাসী ও স্বজনেরা তাকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি করছেন বলে জানান তিনি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক