হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় খালে পড়ে থাকা ব্যাগে ছিল এক দিনের নবজাতকের মরদেহ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় নবজাতকের মরদেহ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় খালে পড়ে থাকা ব্যাগ থেকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রাইমারি স্কুলের পেছনে মরা নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে যায়।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে কাদাপানি থেকে এক দিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। পরে কাদাপানিতে পুঁতে রাখা ব্যাগ দেখে স্থানীয়দের খবর দেয়। এই খবরে নদীর পাড়ে স্থানীয় জনতা ভিড় জমায়। তবে কে বা কারা বাচ্চাটি এখানে ফেলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, গত রাতে ওই নবজাতককে কেউ এখানে ফেলে রেখে গেছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল