হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এমদাদুল হক কাজল (৩১) নামের আরেক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন।

আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

কাজলের ছোট ভাই মো. জয় জানান, তাঁদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। বাবার নাম মো. সৈয়দ। বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে থাকেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

জয় আরও জানান, সন্ধ্যার দিকে জানতে পারি, মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় কাজল আহত হন। পরে সেখান থেকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে বক্ষব্যাধি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিলে তিনি মারা যান। মোটরসাইকেলচালকও আহত হন। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো