হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকচাপায় এক মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কমলভোগ এলাকার বাসিন্দা মৃত সমীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাশেম (৪৫)। তিনি চৌগাংগা পুরান বাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। অপরজন হলেন তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বগারবাড়ি এলাকার বাসিন্দা মৃত হাফিজউদ্দিনের ছেলে সম্রাট মিয়া (৩৫)। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ জানায়, করিমগঞ্জ ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষায় ডিউটি ছিল হাবিবুর রহমান হাশেমের। সকালে বাড়ি থেকে সম্রাটের মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে গেলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজাহার ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো