হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বাসায় ঢুকে গুলি, ভিডিও করলেন আরেকজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ফাঁকা গুলি করে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের পেছনে শেরশাহ শূরী রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার ভোরে আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মনির হোসেন।

এসআই নাজমুল বলেন, সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের পরিচালক মনির হোসেনের বাসায় সন্ত্রাসীরা গুলি করে।

ভুক্তভোগীর বরাত দিয়ে এসআই নাজমুল বলেন, হামলার সময় দুর্বৃত্তরা কোটি টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী মনির হোসেন ওই সময় বাসায় ছিলেন না। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিচতলার একটি বাসায় ঢুকছেন দুই যুবক। দুজনের মুখ কালো কাপড়ে ঢাকা। তাঁদের একজন একটি পিস্তল হাতে খোলা দরজা লক্ষ্য করে গুলি ছোড়েন। আরেকজন মোবাইল ফোনে সেটি ভিডিও করেন। পরে তাঁরা শান্ত ভঙ্গিতে বেরিয়ে যান। সে সময় ওই বাসার ভেতরে দুজন পুরুষকে দেখা যায়। আর দরজার বাইরে বোরকা পরা দুই নারী ও একটি শিশু বসে ছিল। দুর্বৃত্তদের দেখে দুই নারী ও শিশু দ্রুত সেখান থেকে সরে পড়েন।

আরও খবর পড়ুন:

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক