হোম > সারা দেশ > মাদারীপুর

৮ মাস আগে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের

মাদারীপুর প্রতিনিধি

কবরস্থান থেকে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের। ছবি: আজকের পত্রিকা

মৃত্যুর আট মাস পর কবরস্থান থেকে নিজের বাবার লাশ তুলে ঘরের বারান্দায়, পরে বাড়ির পাশে কবর দিয়েছেন ছেলে রুবেল শেখ। তাঁর দাবি, তিনি স্বপ্নে দেখেছেন বাবা জীবিত, তাই এই কাজ করেছেন। আজ শনিবার জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়।

ঘটনাটি ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামে।

গতকাল শুক্রবার গভীর রাতে রুবেল শেখ একা পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ঘরের বারান্দায় দাফন করেন। পরে আজ আবার লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন।

রুবেল শেখ বলেন, ‘আমি স্বপ্নে দেখতে পাই, আমার বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন। তিনি মারা যাননি। তাই আমি তাঁর লাশ কবর থেকে উত্তোলন করেছি। তবে পরে আবার তাঁকে কবর দিয়েছি।’

কয়েকজন গ্রামবাসী জানায়, সোহরাব শেখ আট মাস আগে মারা গেছেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু তাঁর ছেলে স্বপ্নে দেখেন, তাঁর বাবা জীবিত আছেন। তাই ছেলে রুবেল শেখ শুক্রবার গভীর রাতে একা পারিবারিক কবরস্থান থেকে বাবার লাশ উত্তোলন করেন। রুবেল প্রথমে তাঁর নিজ ঘরের বারান্দায় লাশ দাফন করেন। পরে আজ (শনিবার) দুপুরে পুনরায় ঘরের বারান্দা থেকে লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজন ভিড় করে।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে তাঁর ছেলে উত্তোলন করে পুনরায় দাফন করেছেন।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল