হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার নয়েছ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

মিনিবাসটির চালক মো. মাসুম জানান, সারা দিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজারে আসেন। কোনো যাত্রী না থাকায় বাসটিকে জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড় করিয়ে তিনি সহকারীকে নিয়ে পাশের হোটেলে ভাত খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কারা বাসে আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি বলে জানান।

শ্রীপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো