হোম > সারা দেশ > টাঙ্গাইল

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুতে গেল ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গেল কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই টোল আদায় করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি পরিবহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯টি পরিবহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফলে সেতুতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় বেশি হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল