হোম > সারা দেশ > গাজীপুর

অবরোধের সমর্থনে শ্রীপুরে মহাসড়কে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। 

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রাজিবুল ব্যাপারী বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, তফসিল বাতিল এবং বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে বসে থেকে সড়ক অবরোধ করেন। 
খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা চলে যায়।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো