হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে ট্রাকচাপায় দিনমজুরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর আফতাবনগরে ট্রাকচাপায় শাহজাহান মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি ডিপিডিসির আন্ডারে দিনমজুরের কাজ করতেন। 

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে আফতাবনগর সিরাজ কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে ডিপিডিসির লেবার ঠিকাদার মো. শহীদ মিয়া বলেন, ‘মৃত শাহজাহান দিনমজুর ছিলেন। কয়েক দিন ধরে কাজ করছিলেন। আফতাবনগরে তাঁদের মাটি খোঁড়ার কাজ চলছে। ফুটপাতের টাইলস ভাঙার সময় একটি ট্রাক ফুটপাতে উঠে শাহজাহানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় নাগরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ট্রাক ও এর চালককে পুলিশে দেওয়া হয়েছে। মৃত শাহজাহানের বাড়ি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামে। বাবার নাম মোজাম্মেল হোসেন। বর্তমানে মেরুল বাড্ডা ভুইয়াবাড়ি এলাকায় থাকত। তবে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই নিরাপত্তাকর্মীর কাজ করতেন। কয়েক দিন ধরে দিনমজুরের কাজে যোগ দেন।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক