হোম > সারা দেশ > মাদারীপুর

আবেদ আলীর ছেলে সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকেও অব্যাহতি

মাদারীপুর প্রতিনিধি

বিসিএসের প্রশ্নফাঁস-কাণ্ডে গ্রেপ্তার সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহসভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো। 

এর আগে সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে। 

সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ও তাঁর ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্র নয় বছর ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক