হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে পোড়ানো হলো প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্যঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি ইউনিয়ন থেকে প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি দলের কৃষকের উপস্থিতিতে লেজগুলো বিনষ্ট করা হয়।

কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, চলতি বছরের  ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই ইঁদুর নিধন অভিযান চলে। এ ছাড়া এ বছর কাঁঠালবাড়ী ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা ৭৯ হাজার ৫৬১টি ইঁদুর শিকার করে লেজ সংরক্ষণ করেন। আজ বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকারের উপস্থিতিতে ইউনিয়নের আব্দুর রব ব্যাপারীর কান্দি ও হাজি লেদু চৌকিদারের কান্দিতে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন শেখ বলেন, ‘ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে। আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে ইঁদুরের উৎপাত বেশি। বাড়ির লেপ-তোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। তাই আমরা আমাদের এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ইঁদুর ধরে মেরেছি।’

কাঁঠালবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন, ‘আমাদের কাঁঠালবাড়ী ইউনিয়নটি শিবচর উপজেলা পরিষদ থেকে রিমোট এলাকায় হওয়ায় আমরা এখানে ইঁদুরের লেজ বিনষ্ট করতে এসেছি। এ ছাড়া একটি দেশে ইঁদুর প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের খাবার নষ্ট করে। এ জন্যই ইঁদুর মেরে ফেলা হয়।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো