হোম > সারা দেশ > ঢাকা

ডিআরইউর সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানীর চেয়ে তিনি দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৮০১। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তাঁর প্রাপ্ত ভোট ৫৪৫।

আজ শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সহসভাপতি পদে গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজী, প্রচার সম্পাদক পদে মিজান চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ।

উল্লেখ্য, ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক