হোম > সারা দেশ > ঢাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ২০ হাজার টাকা জরিমানা

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় সাগরিকা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার সকালে উপজেলার আমাদী ইউনিয়নের শুড়িখালি বাজারে এ অভিযান চালানো হয়। 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান। 

আদালত সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে শুড়িখালি বাজারে সাগরিকা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরি ও অবৈধ প্রক্রিয়াজাতকরণ করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরিকা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি ও একমাস আগে তৈরি করা ফ্রিজ ভর্তি দধি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন ও অবৈধ প্রক্রিয়াজাতকরণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক