হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌলী রেলসেতু ও সকালে সল্লায় এ দুটি দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান। 

পুলিশ জানায়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান চায়না খাতুন (২৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালা এলাকার মো. নুরুন্নবীর মেয়ে। অপরদিকে সকালে সল্লায় ট্রেনে ধাক্কায় আহত অজ্ঞাতনামা ব্যক্তি (৪০) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। 

ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নারীর মরদেহ হস্তান্তর করা হবে। পুরুষের পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে জানান তিনি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল