হোম > সারা দেশ > টাঙ্গাইল

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার সকালে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ সময় আগামীকাল শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সকালে ভাসানী বিশ্ববিদ্যালয়েল তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে ‘সারা বাংলায় খবর দে—কোটা প্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এমন স্লোগান দেন আন্দোলনকারীরা।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম, তৌকির আহমেদ ও মেহেদী হাসান রাকিব প্রমুখ।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল