হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগের সমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আগামীকাল শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ছাত্র সমাবেশ উপলক্ষে আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন।

ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন।

ফারুক হোসেন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল