হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৬ হাজারের বেশি কৃষক

টাঙ্গাইল প্রতিনিধি 

কৃষকের হাতে বীজ ও সার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ১৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার সরবরাহ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানার সভাপতিত্বে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা বলেন, মধুপুরের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৫ হাজার ৬০০ জন কৃষককে সরিষা, ৩০০ জন কৃষককে গম, ১০০ জন কৃষককে ভুট্টা, ৫০ জন কৃষককে মসুর ডাল, ৫০ জন কৃষককে খেসারি, ১৫ জনকে পেঁয়াজ ও ৫০ জনকে সূর্যমুখী বীজ সরবরাহ করা হয়। এ সময় তাঁদেরকে নির্ধারিত পরিমাণে সারও সরবরাহ করা হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল