হোম > সারা দেশ > ঢাকা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিযানে প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা।

রাজধানীর মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এ অভিযানে রূপনগরের বিভিন্ন রোডে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

এ অভিযানে প্রায় শতাধিক দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির নিয়মিত অভিযান পরিচালনা করছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই গেটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সব রাস্তার অবৈধ গেটগুলো অপসারণে অভিযান চলমান থাকবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো