হোম > সারা দেশ > ঢাকা

অপহরণের পর তরুণীকে ধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রবিউল ইসলাম রাব্বি (২৪)।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৪। গতকাল মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০২০ সালে ১৭ মে মিরপুর মডেল থানা এলাকায় ভুক্তভোগী পরীক্ষার্থী তাঁর বাসায় ফিরছিল। পথে রবিউল একটি প্রাইভেট কারে জোর করে তুলে অপহরণ করে আশুলিয়ায় নিয়ে যান। আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রেখে ভুক্তভোগীকে ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। আদালত এই মামলায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।

র‍্যাব-৪-এর (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন রাব্বি। তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় গার্মেন্টসে চাকরি ও বিভিন্ন শোরুমের ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন। তাঁকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল