হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পুলিশ কর্মকর্তার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগে এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহজাহানপুর থানা–পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, গৃহকর্মী আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। বাবার নাম মৃত কমল মিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। 

হাসপাতালে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে গেছেন এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগ পকেট গেট মাধবীলতা ভবনে মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৬ মাস যাবৎ ওই নারী কাজ করতেন। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ওই গৃহকর্মী ছাদের কার্নিশ দিয়ে একা একা হাঁটছিলেন। অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যান। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল