হোম > সারা দেশ > ঢাকা

ছোট বোনের স্বামীর আঘাতে মৃত্যুর অভিযোগ, লাশ ঢামেকে

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে ছোট বোন জামাইয়ের কাঁচির আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির নাম সেলিম রেজা (৪০)। তাঁর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়, বাবার নাম নুরুল হক। তিনি পুরান ঢাকার ইসলামপুরের আশেক লেনে পরিবারসহ বসবাস করতেন।

নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম রেজা ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত বিরোধ চলছিল ছোট বোনজামাই সুমনের সঙ্গে। এ নিয়ে শুক্রবার বিকেলে ইসলামপুরে সেলিমের অফিসে পারিবারিক আলোচনায় বসা হয় সমঝোতার জন্য।

মো. রফিকুল ইসলাম বলেন, আলোচনার একপর্যায়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন সুমন অফিসে থাকা একটি কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করেন। সেলিমকে প্রথমে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রফিকুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এটি ঘটে গেছে। এ ঘটনায় অভিযোগ করতে আগ্রহী নয় বলে জানান তিনি।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো