হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মালেক, সাধারণ সম্পাদক রাকিব

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার শেরে বাংলা রোডের কার্যালয়ে সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

জানা যায়, আ. মালেক রেজার সভাপতিত্বে ও মিজানুর রাকিবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মো. নুরুজ্জামান খান নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। পরে সদস্যবৃন্দের সম্মতিক্রমে দৈনিক মানবজমিন ও স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক আব্দুল মালেক রেজাকে সভাপতি, দৈনিক আমাদের সময় ও দৈনিক খুলনা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি এইচ এম সেলিম (প্রভাতীর খবর), যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ (দৈনিক পর্যবেক্ষণ ও একুশে সংবাদ ডট কম), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমাদের মাতৃভূমি), প্রচার সম্পাদক মো. আবু নাঈম (দৈনিক সময়ের আলো), প্রকাশনা সম্পাদক মাসুদ মীর (ঢাকা প্রতিদিন ও গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন হাওলাদার (দৈনিক স্বাধীন বাংলা), নির্বাহী সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম (সম্পাদক সাপ্তাহিক বনাঞ্চল), মো. ইমরান উদ্দিন শুভ (দৈনিক তথ্য) ও মো. শাহীন হাওলাদার।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান