হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় সবজি বিক্রেতাকে গুলি, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় এক সবজি বিক্রেতাকে মারধর ও গুলির ঘটনায় পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিওরদাহ বাজারে ওই গুলির ঘটনা ঘটে। আহত সবজি বিক্রেতা রিপন হোসেন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী তুষার ইমরান বলেন, ‘আজ সকাল ৮টার দিকে কনস্টেবল রিকন হোসেন মোটরসাইকেল মেরামত করতে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতিতে পাশের দোকানের সবজি বিক্রেতা ওই কনস্টেবলকে মোটরসাইকেল ঠিক করতে নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতে ক্ষিপ্ত হয়ে রিপনকে লাঠি দিয়ে আঘাত করেন রিকন। একপর্যায়ে তিনি গুলি করেন। কিন্তু আমাদের বাধার মুখে গুলি তার গায়ে লাগেনি। পরে রিকন ফাঁড়িতে চলে যান।’

গ্রাম পুলিশ সুকুমার দাশ বলেন, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করেছিলেন কনস্টেবল রিকন। পরে ঝিকরগাছা থানা থেকে দুজন পুলিশ এলে তাঁদেরও গুলি করার হুমকি দেন।

শিওরদাহ গ্রামের এস এম সরদার বলেন, পুলিশ সদস্য রিকনের সঙ্গে এই এলাকার মাদকসেবীদের সখ্য রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

যশোরের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত-আল নাহিয়ান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান