হোম > সারা দেশ > যশোর

চাঁদার চিঠিসহ ককটেল সাদৃশ্য বস্তু জব্দ, ২ যুবক কারাগারে 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠি ও ককটেল সাদৃশ্য বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে বাশুয়াড়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা। 

আটকেরা হলেন-উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. জুবায়ের ইসলাম লিপু (৩৩) ও আজিবর খাঁ (৩৫)। 

অভয়নগর থানা–পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা করেছে। 

এতে বলা হয়েছে, উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে লাল স্কচটেপ দিয়ে প্যাঁচানো একটি ককটেল সাদৃশ্য বস্তু ও ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠিসহ দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজ দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান