হোম > সারা দেশ > কুষ্টিয়া

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খননযন্ত্রের লোহার পাইপ চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন লাহিনীপাড়ার রেজাউল হক, মমিনুল ইসলাম সজীব ও পাপ্পু শেখ (২৫)।

পুলিশ জানায়, গড়াই নদ খননে ব্যবহৃত কয়েক লাখ টাকার পাইপ লাহিনীপাড়া সেতুর ঘাটে রাখা আছে। গতকাল বুধবার রাতে গ্যাস কাটার দিয়ে পাইপ কেটে নিচ্ছিল একটি চক্র। খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক এবং পাইপ ও গ্যাস সিলিন্ডার জব্দ করে। এ ঘটনায় গতকাল ৯ জনকে আসামি করে থানায় মামলা করেন পাউবোর এক কর্মকর্তা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের লোহার পাইপ চুরির অভিযোগে মামলা করেছে পাউবো। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সৈকত বিশ্বাসকে মোবাইলে কয়েকবার কল এবং খুদে বার্তা দিলেও রেস্পনস করেননি।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান