হোম > সারা দেশ > বাগেরহাট

সাগরে ভাসতে থাকা জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। তাঁর নাম হরিনাথ দাশ। বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা এই জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তর থেকে ওই জেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে, ১৭ নভেম্বর কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হন ওই জেলে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন। 

উদ্ধার হওয়া জেলে হরিনাথ দাশ কক্সবাজারের বনবিবি গ্রামের বাসিন্দা। 

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. তারেক আহম্মেদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ১৭ নভেম্বর ১৮ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা জেলে হরিনাথ দাশ একটি খালি ড্রাম জড়িয়ে ধরে সাগরে ভাসতে থাকেন। জীবন বাঁচাতে ওই সময় নোনা পানিও খেয়েছেন তিনি। 

ট্রলারডুবির চার দিন পর ২১ নভেম্বর ভারতের জলসীমা থেকে ওই দেশের কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে। পরবর্তীকালে সাগরে পতাকা মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশি কোস্টগার্ডের জাহাজ বিসিজি স্বাধীন বাংলায় দায়িত্বরতদের কাছে জেলে হরিনাথ দাশকে বুঝিয়ে দেয় ভারতীয় কোস্টগার্ড। বিকেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে হরিনাথ দাশকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

হরিনাথ দাশ বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তেলের খালি একটি ড্রাম দেখতে পাই। ওই ড্রামটি ধরে চার দিন সাগরে বেঁচে রয়েছি। এই সময়ে শুধু সাগরের লোনা পানি খেয়েছি। পরে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করে। অন্য জেলেরা বেঁচে আছে কি না বা কী হয়েছে—এটা এখন বলতে পারছি না। তবে ওপরে না উঠতে পারলে মৃত্যু ছাড়া উপায় নেই।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান