হোম > সারা দেশ > মাগুরা

আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ: বাস টার্মিনালের সংস্কারকাজ শুরু

মাগুরা প্রতিনিধি

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কারকাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। গত রোববার আজকের পত্রিকার অনলাইনে এবং আজ মঙ্গলবার প্রিন্ট ভার্সনে এ-সংক্রান্ত প্রতিবেদনে বেহাল টার্মিনালটি তুলে ধরা হয়। আজকের পত্রিকায় খবর প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে।

আজ মঙ্গলবার সকালে মাগুরা পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ছোট পিকআপে করে ইট, বালু টার্মিনালে ফেলা হচ্ছে। শ্রমিকেরা ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করছেন।

এ বিষয়ে সোহাগ কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী সদরুল মিয়া বলেন, ‘বহু ভোগান্তি ছিল এই টার্মিনালে। কিছু কাজ তো শুরু হলো। কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই।’

 এ বিষয়ে জানতে চাইলে মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করীম আজকের পত্রিকাকে বলেন, মেয়রের নির্দেশে আপাতত টার্মিনালে কিছু সংস্কারকাজ চলছে। বড় আকারে কাজ হবে একনেকে অনুমোদন পাওয়া ২ কোটি টাকা বরাদ্দের পর।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান