হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাপায় মো. সুলতান খান (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদরের বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খানের ছেলে। শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে ভাগনে ফারুক হাওলাদারের বাড়ি বেড়াতে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইজিবাইকের ধাক্কায় পড়ে যান সুলতান খান। আশপাশের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান