হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

নিহত রবিউল ইসলাম রবি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির। তিনি বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক জব্দ করে চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে দৌলতপুর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রবিউল। এ সময় গলাকাটি মাঠের মধ্যে পাটবোঝায় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউলয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চলককে আটক করেছে পুলিশ।

আটক ট্রাক চালক সুমন ফরিদপুরের নগরকান্দা থানার জুমবুরদি গ্রামের হানিফ শেখের ছেলে।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) কসরু আলোম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালাককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান