হোম > সারা দেশ > সাতক্ষীরা

কলারোয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৫ নেতা-কর্মী কারাগারে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় নাশকতা মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ ১৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করেন বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। 

এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ। বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা হলেন কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি তুহিন, মো. ইকবাল হোসেন, মো. আমানুল্লাহ গাজী, হাবিবুর রহমান, রুবেল, সিদ্দিকুর রহমান, আসাদুল ইসলাম আসাদ, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মনি, ইলিয়াস, ওসমান গনি, আহম্মেদ আলী, ইউনুস আলী, আরিজুল হুসাইন। 

গত ২০২২ সালের ৭ ডিসেম্বর এসআই বাবুল হোসেন কলারোয়া থানায় অভিযোগ করেন, জামাত-বিএনপি কলারোয়া আলিয়া মাদ্রাসার ভবনের সামনে সরকার বিরোধী নাশকতা কার্যক্রমের জন্য গোপনে বৈঠক করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করেন। অভিযোগের ভিত্তিতে ৩০ জন আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করা হয়। এ মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেওয়া ১৮ জন আসামির মধ্যে তিনজন আসামিকে অসুস্থ ও মানবিক কারণে বিচারক জামিন দেন। 

 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান