হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীর ৩ ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরে গাংনী উপজেলার দুই ইউনিয়নের তিন ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ তিন ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৯ মার্চ সাহারবাটি ইউনিয়নের ২ ও ৩ এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাতিল হলে আপিল ১৬-১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। 

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা। মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ এক পত্রে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও তফসিল ঘোষণা করেছেন।

 ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম গত বছরের আগস্ট মাসে ও ৩ সম্বর ওয়ার্ডের সদস্য মো. সাবান আলী গত বছরের অক্টোবর মাসে মারা যান।

এ ছাড়াও ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিস আলীর মারা যান চলতি মাসে। তাঁদের মৃত্যুর কারণে তিনটি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান