হোম > সারা দেশ > যশোর

যশোরে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

­যশোর প্রতিনিধি

গুলিতে নিহত মীর সামিল সাকিব সাদী। ছবি: সংগৃহীত

যশোরে গুলি ও ছুরিকাঘাতে মীর সামিল সাকিব সাদী (৩৫) ওরফে খোঁড়া সাদী নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুজিব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাদী ওই এলাকার শওকত হোসেনের ছেলে। পুলিশ বলছে, সাদী যশোর রেলগেটের শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সাদী। বাড়ির সামনের খানিকটা দূরে আগে থেকে অপেক্ষায় ছিলেন দুই শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই তাঁরা সাদীকে ছুরিকাঘাত করে।

এ সময় সাদীর মোটরসাইকেলে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং রাকিবকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ছোড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথে রাত ১টার দিকে সাদীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হাসপাতালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা পুলিশ তদন্ত করছে। নিহত সাদী সন্ত্রাসী এবং যাদের নাম আসছে তারাও সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেছে পুলিশ।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান