হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে ধানখেতে সেচ দেওয়ার সময় পাম্পের তারে বিদ্যুতায়িত হয়ে আতাউর শেখ (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আতাউর শেখ উপজেলার লখপুরের মাইঝের ডাঙ্গা গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেলে আতাউর শেখ ধানখেতে সেচ দেওয়ার সময় পাম্পের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে সোপর্দ করা হয়।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান