হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে পুকুরে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার করমদী গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত কিশোরীর নাম ফাতেমা খাতুন (১২)। সে করমদী গ্রামের সৌদিপ্রবাসী ইমারুল ইসলামের মেয়ে এবং মানসিক প্রতিবন্ধী। 

তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, ফাতেমা খাতুন বাড়ির পাশে পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে যায়। পরে ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয় চাচা এনামুল হক। ফাতেমা খাতুনের মা ববিতা খাতুনসহ প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করে একপর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলার করমদী সন্ধানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুব আলম বলেন, ‘ফাতেমা খাতুনকে মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়েছিল।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান