হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ট্রাক উল্টে নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাক উল্টে চালক-সহকারীসহ ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন-দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক আল আমিন (৩৭) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ট্রাকের সহকারী আশিক রহমান (২৭)। 

স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি বোঝাই একটি ট্রাক আলমডাঙ্গার দিকে আসছিল। এ সময় ট্রাকটি শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ভুট্টা বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও সহকারী। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান