হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

সাতক্ষীরা প্রতিনিধি

অভিযুক্ত মুজিবর রহমান মোল্লা। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার শ্যামনগরে আজ মঙ্গলবার তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মুজিবর রহমান মোল্লা (৫৫)। তিনি আবাদচণ্ডিপুরের কদমতলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটি পানি আনার জন্য যায়। তখন মুজিবর তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে তাঁরা মুজিবরকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুজিবরকে থানায় নিয়ে আসে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান